২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজাদপুর কাচারী বাড়িতে রবীন্দ্র জয়ন্তী শুরু

সিরাজগঞ্জের শাহজাদপুরের কাচারী বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকীর উৎসব শুরু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2017, 06:28 PM

Updated : 11 Oct 2022, 01:58 PM

বিশ্বকবির ১৫৬তম জন্মদিন উপলক্ষ্যে সোমবার সকালে তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম।

এ দিনটিকে ঘিরে কাচারী বাড়ি পরিণত হয়েছে রবীন্দ্র অনুরাগীদের মিলন মেলায়।

এদিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় চালুর দাবিতে সকালে বিসিক বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করেছে করেছে নাগরিক সমাজ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের ভিত্তি প্রস্তুর স্থাপন করলেও এখনও কোনো কাজ শুরু না হওয়ায় এ মানববন্ধন করে তারা।

এ বিষয়ে উৎসবর উদ্বোধনী বক্তব্যে এইচ টি ইমাম বলেন, খুব শিগগিরই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগসহ সব কার্যক্রম চালু করা হবে।

কাচারী বাড়ি মিলনায়তনে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু নুর মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মেরিনা জাহান কবিতা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান বক্তব্য রাখেন।

উৎসব উপলক্ষে কাচারী বাড়ির পাশে শাহজাদপুর মডেল হাই স্কুল মাঠে সপ্তাহব্যাপী মেলা শুরু হয়েছে।