২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে পান বিক্রেতার চোখ উপড়ানোর চেষ্টা

মাদারীপুরের কালকিনী উপজেলায় এক পান বিক্রেতার দুই চোখ খুঁচিয়ে উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2017, 11:33 AM

Updated : 11 Apr 2022, 11:31 PM

আহত ক‌বির মৃধা (৪৫) ওই ইউনিয়নের খুনেরচর গ্রামের নুরু মৃধার ছেলে ও ৯ নম্বর ওয়ার্ড সদস্য খবির মৃধার বড় ভাই।

পুলিশ কর্মকর্তা সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কবির ঢাকায় পান বেচতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে সন্ধ্যায় লঞ্চের জন্য সফিপুর লঞ্চঘাটে অপেক্ষা করছিলেন।

“সেখান থেকে দুর্বৃত্তরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে পাশের গজারিয়া গ্রামের নির্জন স্থানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে দুইচোখ খুঁচিয়ে জখম করে। তারা তার চোখ উপড়ে ফেলার চেষ্টা ক‌রে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে শরীয়তপুরের গোসাইরহাট, বরিশালের মুলাদী ও মাদারীপুরের কালকিনী থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।”

তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

অপরাধীকে আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে বলে তিনি জানান।

তবে হামলাকারীদের পরিচয় সম্পর্কে পুলিশ কিছু জানাতে পারেনি।