২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় বাইক দুর্ঘটনায় নিহত চাচা-ভাতিজা

কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাক চাপায় এক ব্যক্তি ও তার ভাতিজার মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার ছেলে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2017, 01:46 PM

Updated : 11 Apr 2022, 11:25 PM

ভেড়ামারা থানার ওসি নূর হোসেন খন্দকার জানান, কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ১২ মাইল এলাকায় মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার ইয়াকুব দর্জি (৪৮) ও তার ভাতিজা সেলিম (২৮)।

ইয়াকুবের ছেলে নাসিরুল ইসলামকে (১৮) কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি নূর বলেন, “রাত ৯টার দিকে ষোলদাগ গ্রাম থেকে মোটরসাইকেলে করে তারা তিনজন বাড়ি ফিরছিল। পথে বিপরীতমুখী একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই ইয়াকুবের মৃত্যু হয়।”

পরে স্থানীয়দের সহায়তায় আহত সেলিম ও নাসিরুলকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সেলিমের মারা যান বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।