২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওসমানীনগরের প্রথম চেয়ারম্যান বিএনপির ময়নুল 

সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের প্রথম নির্বাচনে বিএনপি প্রার্থী ময়নুল হক চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2017, 09:32 PM

Updated : 19 Aug 2022, 03:55 PM

সোমবার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা শওকত আলী এ ফলাফল ঘোষণা করেন।

ধানের শীষ প্রতীক নিয়ে ময়নুল হক পেয়েছেন ২০ হাজার ৭৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) আখতারুজ্জামান চৌধুরী জগলু ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ৬৭৮ ভোট।

এছাড়া নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী আতাউর রহমান পেয়েছেন ১০ হাজার ৬৮ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী শিব্বির আহমদ পেয়েছেন দুই হাজার ৫৩৩ ভোট। 

২০১৪ সালে নিকারের বৈঠকে ওসমানীনগরকে উপজেলা করার সিদ্ধান্ত হয়। এর পর এবারই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হল।