কুলা-সাঁজি বানিয়ে জীবন চলে ব্যাধদের
ক্ষুদ্র নৃ গোষ্ঠী ব্যাধ সম্প্রদায়। হিন্দু পুরাণেও আছে ব্যাধদের কথা। এক সময়ের শিকারি এ সম্প্রদায় জীবনধারণ করছে বাঁশের সাঁজি-কুলা বানিয়ে।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর আশ্রয়ণ প্রকল্পে ১৯টি ব্যাধ পরিবার বসবাস করে।
১২/১৩ বছর আগে তাদের এখানে পুনর্বাসিত করা হয় বলে জানান দুধসর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়ুব আলী জোয়ার্দ্দার।
এক জায়গায় থিতু হওয়ার পর পেশা পরিবর্তন হয়েছে ব্যাধদের। বাঁশের নানা জিনিসপত্র তৈরি করে বেঁচে থাকার সংগ্রাম করে যাচ্ছেন তারা।
“জীবিকার জন্য পাখি শিকার করে বিক্রি করে সংসার চলত। এখন আইনে বন্য প্রাণী শিকার নিষ্দ্ধি হওয়ায় পেশা পরিবর্তন করেছি।”
এখন বাঁশ দিয়ে ছোট কুলা, সাঁজি, ডুলাসহ নানা গৃহস্থলী সামগ্রী তৈরি করে বিক্রি করেন বলে জানান তিনি।
পলাশ ব্যাধ বলেন, “পূর্ব পুরুষদের কাছ থেকে শুনেছি তাদের কোনো স্থায়ী ঘরবাড়ি ছিল না। ছিন্নমূল হিসেবে আজ এখানে কাল সেখানে বসবাস করতে হতো।
এখনও ঝিনাইদহের বিষয়খালী ও সাধুহাটিতে কয়েকটি ব্যাধ পরিবার ছিন্নমূল হিসেবে বসবাস করে বলে জানান তিনি।
পলাশ বলেন, “আমরা স্কুলে যাইনি। ছেলে-মেয়েরা স্কুলে যায়।”
জুলিয়া বলেন, স্বামী-স্ত্রী কাজ করেন। ৮/১০ দিন কাজ করলে হাজার দুই টাকা রোজগার হয়। এ থেকে বাঁশ ও রংয়ের খরচ বাদ যায়।
এ বিষয়ে চেয়ারম্যান সাইয়ুব বলেন, ব্যাধরা তাদের কাজের জন্য বা অন্য কোনো কাজ শুরুর করার জন্যর ঋণ চাইলে সহযোগিতা করা হবে। তারা কেউ এধরনের সহযোগিতা চায়নি।
(সহযোগিতায় ঝিনাইদহ ভিত্তিক কমিউনিটি রেডিও ঝিনুক)
