গাইবান্ধায় পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার
গাইবান্ধায় পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া এক আসামিকে আটদিন পর গ্রেপ্তার করা হয়েছে।
সদর থানার ওসি মেহেদি হাসান জানান, বুধবার রাতে গোবিন্দগঞ্জ পৌর এলাকা থেকে গ্রেপ্তার হয়েছে।
গ্রেপ্তার শাকিল মিয়া (২৫) গোবিন্দগঞ্জ উপজেলার চর কোচামারি গ্রামের সাজু মিয়ার ছেলে।
গত ৩১ জানুয়ারি গাইবান্ধার পলাশবাড়ী থেকে ইয়াবাসহ শাকিল মিয়াকে গ্রেপ্তার করে গাইবান্ধা আদালতে পাঠায় পুলিশ। ওই দিন সন্ধ্যায় আদালত থেকে কারাগারে নেওয়ার জন্য পুলিশ ভ্যানে তোলার সময় পালিয়ে যান তিনি।
এই ঘটনায় দায়িত্ব অবহেলায় আট পুলিশকে প্রত্যাহার করাও হয়।
ওসি মেহেদি বলেন, ঘটনার পর থেকে শাকিলকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত ছিল। গ্রেপ্তারের পর বুধবার রাতেই তাকে গাইবান্ধা সদর থানায় আনা হয়েছে।
