২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একদিনে সংযোগ দিল গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি

একদিনে গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দিয়েছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2017, 08:50 PM

Updated : 11 Apr 2022, 10:57 PM

মঙ্গলবার গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক অসীম কুমার দাশ এ কথা জানিয়েছেন।

টাকা জমা দেওয়ার পর একদিনেই সংযোগ পেয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া গ্রামের বাসিন্দা সাইদুল ইসলাম।

গত শনিবার গ্রাহকের আবেদনের পর একদিনের মধ্যে আবাসিক সংযোগ দিতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। ঢাকায় পল্লী বিদ্যুতের ‘জেনারেল ম্যানেজার সম্মেলনে’ এ নির্দেশ দেন তিনি।

অসীম কুমার বলেন, “বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ওই নির্দেশমতো বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ শুরু করলাম।”

গাজীপুর পল্লী বিদ্যুত সমিতির সমন্বয়ক (সদস্য সেবা) বিপ্লব কুমার চৌধুরী বলেন, “আবেদনের পর একদিনে মধ্যে মিটারের টাকা জমাকরণ, পরিদর্শন, ওয়ারিংসহ সব কিছু যাচাই-বাছাইয়ের পর গ্রাহক সাইফুলকে বিদ্যুত সংযোগ দেওয়া হয়।”

এ নিয়ে সাইদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এত দ্রুত সংযোগ পাব তা কল্পনাও করতে পারিনি। শুনেছি বিদ্যুৎ মন্ত্রী এমন নির্দেশ দিয়েছেন। সরকারের এমন সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই।”