২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপি লিটন হত্যা: জামায়াত নেতাসহ ১০ জন রিমান্ডে

গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় গ্রেপ্তার জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীতে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2017, 08:06 PM

Updated : 19 Aug 2022, 03:40 PM

রোববার গাইবান্ধার সুন্দরগঞ্জ আমলী আদালতের বিচারক অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মইনুল হাসান ইউসুফ এ আদেশ দেন।  

আসামিরা হলেন, উপজেলা জামায়াতের সাবেক রোকন মোজাম্মেল হক (৫০), জামায়াতকর্মী শফিকুল ইসলাম ঢলু (৪০), আমিনুল ইসলাম (৬৭), শাহিন মাহামুদ (৫৬), শিবিরকর্মী মামুনুর রশিদ (২৫), মাহাতাব আলী (৩২), সিরাজুল ইসলাম (৫২), রাতুল ইসলাম (২২), লাল মিয়া (৪৫) ও গোলাম মোস্তফা (৩৮)।

আদালত পুলিশের পরিদর্শক শাহ আলম বলেন, এমপি লিটন হত্যা মামলায় বিভিন্ন সময়ে গ্রেপ্তার ওই ১০ জনকে রোববার আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে তাদের প্রত্যেকে একদিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।

গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জে নিজ বাড়িতে গুলিতে আহত হন ক্ষমতাসীন দলের সংসদ সদস মঞ্জুরুল ইসলাম লিটন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে এর দেড় ঘণ্টা পরে তিনি মারা যান। 

এ ঘটনায় লিটনের বোন ফাহমিদা বুলবুল কাকলী অজ্ঞাত পরিচয় পাঁচজনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

পুরনো খবর:

সাংসদ লিটন হত্যায় জামায়াত নেতা গ্রেপ্তার
এমপি লিটন হত্যা মামলায় ডিশ লিটন রিমান্ডে