২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দুই ট্রাকের সংঘর্ষে চালকের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে এক চালকের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2017, 10:59 AM

Updated : 19 Aug 2022, 03:37 PM

কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. গোলাম মাওলা জানান, সোমবার ভোর ৫টার দিকে গাজীপুর-নারায়ণগঞ্জ সড়কের রাথুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের বয়স আনুমানিক ৫০ বছর জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি।

এসআই মাওলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাজীপুর-নারায়ণগঞ্জ সড়কের রাথুড়া এলাকায় ড্রামভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়।

“এ সময় পেছন থেকে আসা আরেকটি ট্রাক ওই ট্রাকটিক ধাক্কা দিলে ঘটনাস্থলেই সামনের ট্রাকের চালক মারা যান।”

পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।