২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কক্সবাজারে গাড়ি চাপায় যুবক নিহত

কক্সবাজারের রামু উপজেলায় গাড়ি চাপায় এক যুবক নিহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2017, 06:02 PM

Updated : 19 Aug 2022, 03:34 PM

বৃহস্পতিবার সকালে রশিদনগর ইউনিয়নের কালিরছড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে বলে রামু তুলাবাগান হাইওয়ে থানা পুলিশের ওসি মো. আবুল কালাম আজাদ।

নিহত মোহাম্মদ শুক্কুর (২৫) রামুর রশিদনগর ইউনিয়নের শিকদার পাড়ার বশির আহম্মদের ছেলে।

শুক্কুরের স্বজনদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি আজাদ বলেন, মানসিকভাবে ভারসাম্যহীন শুক্কুর প্রায়ই বাড়ি থেকে বেরিয়ে যেত। তাই পরিবারের সদস্যরা তাকে শিকল দিয়ে বেঁধে রাখতো।

“সকালে পরিবারে লোকজনদের অজান্তে শিকল খুলে বাড়ি থেকে থেকে বেরিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দিকে যায় শুক্কুর। এ সময় একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।”

পরে পরিবারের লোকজন থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায় বলে জানান ওসি।