২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএসসি: বরিশালে এগিয়ে মেয়েরা

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এবার বরিশাল শিক্ষা বোর্ডে পাস করেছে ৯৭ দশমিক ৩৮ শতাংশ শিক্ষার্থী।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2016, 03:39 PM

Updated : 11 Oct 2022, 09:31 PM

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ফলাফল ঘোষণা করেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আনোয়ারুল আজিম।

এ বছর বোর্ডে এক লাখ ১৭ হাজার ৫২০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে এক লাখ ১০ হাজার ৭৭১ জন। তার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৫৭০ শিক্ষার্থী।

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, এ বছরও বরিশাল শিক্ষা বোর্ডে মেধা তালিকায় মেয়েরা এগিয়ে। মেয়েদের পাসের হার ৯৭ দশমিক ৭৫। আর জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯১০ জন।

এদিকে ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৬৬০ জন। আর পাসের হার ৯৬ দশমিক ৯৮।

পিইসিতে ৯৯.১৭% ও ইবতেদায়ীতে ৯৫.৩৪% পাস

এদিকে বরিশাল প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মো. সালেহ জানান, প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় বরিশাল জেলায় পাস করেছে ৯৯ দশমিক ১৭ শতাংশ শিক্ষার্থী।

এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ১২৯ জন।

এ বছর জেলায় ৪৯ হাজার ৯৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৮ হাজার ১৪৫ জন।

এছাড়া ইবতেদায়ীতে বরিশাল জেলায় ৯৫ দশমিক ৩৪ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছেন ১২৮ জন।

মোট ৫ হাজার ৩৩১ জন পরীক্ষার্থীর মধ্যে এ বছর পাস করেছে ৪ হাজার ২৩১ জন।