২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে পূর্ববিরোধে ছুরিকাঘাতে যুবলীগকর্মীকে হত্যা

ফেনীতে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2016, 05:44 PM

Updated : 20 Aug 2022, 02:35 PM

বুধবার দুপুরে সদর ও সোনাগাজী উপজেলার সীমান্তবর্তী মমতাজ মিয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবীর।

নিহত মোহাম্মদ সোহেল ওরফে মানিক (২৬) সোনাগাজী উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মাহমুদুল হক মাধুর ছেলে।

সোহলে যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন বলে ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মুন্সী জানিয়েছেন।

মমতাজ মিয়ার হাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবুল হোসেন মিয়া বলেন, স্থানীয় যুবলীগকর্মী সোহেলের সঙ্গে রুবেল ও ভুট্টুর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

“বিরোধের জেরে রুবেল ও ভুট্টুর নেতৃত্বে বুধবার দুপুরে মমতাজ মিয়ার বাজার এলাকায় সোহেলের উপর হামলা হয়। সোহেলকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

ওসি হুমায়ুন বলেন, ঘটনার পর থেকে রুবেল ও ভুট্টুসহ অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।