বাঘায় ট্রাকের ধাক্কায় নিহত ২
রাজশাহীর বাঘায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজশাহী-ঈশ্বরদী সড়কের বানিয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে বাঘা থানার ওসি আলী মাহমুদ জানান।
নিহতরা হলেন, নাটোরের সিংড়া উপজেলার সাতপুকুরিয়া গ্রামের মৃত জুমল খানের ছেলে বেলাল হোসেন (৪৫) ও রাজশাহীর বাঘা উপজেলার দক্ষিণ মিলিকবাঘা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে শফিউর রহমান (৪৭)।
ওসি মাহমুদ বলেন, রাতে পাবনা থেকে আসা একটি ট্রাকের ওই মোটরসাইকেল আরোহী রাস্তার উপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই বেলালের এবং উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নেওয়ার পথে শফিউরের মৃত্যু হয়।
