মফিদুল হক
গবেষক ও প্রকাশক। মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি। সেন্টার ফর দ্য স্টাডি অব জেনোসাইড অ্যান্ড জাস্টিসের প্রতিষ্ঠাতা পরিচালক এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলার্সের সদস্য। দেশের সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা এই মানুষটি ছায়ানট ও জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের নির্বাহী সদস্য। দেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান সাহিত্য প্রকাশের পরিচালক। সাহিত্যকৃতি ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদক।