২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ৯ ‘ডাকাত’ গ্রেপ্তার

সিলেটের দক্ষিণ সুরমায় ডাকাতি করে পালানোর সময় লুণ্ঠিত মালামাল ও অস্ত্রসহ নয় ‘ডাকাতকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2016, 12:43 PM

Updated : 12 Apr 2022, 03:36 AM

মঙ্গলবার ভোরের দিকে মোগলাবাজারের জলকরকান্দি এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয় বলে মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা আন্তঃবিভাগ ডাকাত দলের সদস্য এবং এদের মধ্যে বাগেরহাটের দুইজন, ব্রাহ্মণবাড়িয়ার একজন, ফেনীর একজন, সুনামগঞ্জের একজন এবং সিলেটের গোলাপগঞ্জের চার জন রয়েছেন বলে জানান তিনি।

তবে তাদের নাম জানাননি।

ওসি বলেন, মোগলাবাজারের ভাঙ্গি গ্রামের মল্লিক আলীর বাসায় ১৫/২০ জনের একটি ডাকাত দল হানা দেয়। ডাকাতি শেষে মালামাল নিয়ে পালানোর সময় জলকরকান্দি এলাকায় স্থানীয়দের সহায়তায় নয় জনকে আটক করে পুলিশ।

তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।