২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাকচাপায় প্রকৌশলী নিহত

গাজীপুরে ট্রাকচাপায় সিটি করপোরেশনের এক প্রকৌশলী নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2016, 06:20 PM

Updated : 20 Aug 2022, 02:28 PM

সোমবার দুপুরে সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সালনা হাইওয়ে থানার এসআই আলিফ উদ্দিন জানান।

নিহত তপন মণ্ডল (৩৭) সিটি করপোরেশনের উপ-সহকারী প্রকৌশলী ছিলেন। তিনি সিটি করপোরেশনের সমরসিংহ এলাকার সূর্য মোহন মণ্ডলের ছেলে।

এসআই আলিফ বলেন, দাপ্তরিক কাজে করপোরেশনের আমবাগ আঞ্চলিক শাখায় যাওয়ার পথে কোনাবাড়ি তুসুকা কারখানার সামনে গাজীপুর থেকে আসা একটি ট্রাক তাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর চালক জিয়াউর রহমানসহ (২৫) ট্রাকটি আটক করা হয়েছে বলে জানান তিনি।