ধর্ষণ চেষ্টার অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধর্ষণ চেষ্টার অভিযোগে ময়মনসিংহের হালুয়াঘাটে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেছেন এক পোশাককর্মী।
হালুয়াঘাট থানার ওসি কামরুল ইসলাম মিয়া জানান, শনিবার রাতে ওই নারী বাদী হয়ে সদর ইউনিয়নের চেয়ারম্যান সালেহ আহম্মদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলাটি করেছেন।
মামলার বরাত দিয়ে তিনি বলেন, স্বামীর সঙ্গে বিরোধের জেরে ওই নারী গাজীপুর এসে একটি পোশাক কারখানায় চাকরি নেন। এ থেকে চেয়ারম্যানের সঙ্গে তার পরিচয় হয়।
“স্বামীর কাছে রেখে আসা সন্তানদের সঙ্গে দেখা করাতে গাজীপুরে নিয়ে যাওয়ার কথা বলে গত ৯ ডিসেম্বর চেয়ারম্যান ওই নারীকে তার বাগান বাড়িতে নিয়ে আসেন।এ সময় তাকে ধর্ষণের চেষ্টা চালায় চেয়ারম্যান।”
অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান সালেহ আহম্মদ বলেন, “ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।”
