২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌরসভা চত্বরে দুই কাউন্সিলর সমর্থকদের সংঘর্ষ, আহত ২

কুষ্টিয়া পৌরসভায় দুই কাউন্সিলর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুই পৌর কর্মচারী আহত হয়েছেন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2016, 06:23 PM

Updated : 20 Aug 2022, 02:22 PM

বুধবার বেলা ২টায় পৌসভার ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মহিদুল ইসলাম ও ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় বলে কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম জানান।

এ ঘটনায় আহত পৌরসভার গাড়ি চালক শহিদুল ইসলাম (৫৫) এবং নিরাপত্তাকর্মী আরিফ হোসেনকে (৪২) কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পরিশর্দক রবিউল বলেন, পৌরসভার মাসিক মিটিং চলার সময়ে কাউন্সিলর রবিউল ও মহিলদুলের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জেরে মিটিং শেষে পৌরসভা চত্বরে মহিদুলের সর্মথকরা রবিউলের উপর হামলা চালায়।

“পরে পৌর সভার স্টাফ ও রবিউলের সর্মথকরা এক হয়ে মহিদুলের সমর্থকদের ধাওয়া করলে সংর্ঘষ শুরু হয়।”

খবর পেয়ে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে মেয়র আনোয়ার আলী বলেন,“কাউন্সিলদের মাসিক মিটিংয়ের পরিস্থিতে যা কিছুই ঘটুক না কেনো তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

বিষয়টি নিরসনের জন্য উভয়পক্ষকে ডেকে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা রবিউল।