আবার প্রার্থী হচ্ছেন নিহত নজরুলের স্ত্রী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হচ্ছেন নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি।
বৃহস্পতিবার সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে তিনি মনোয়নপত্র জমা দেন বলে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার জানিয়েছে।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনে নিহত হন সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম। পরে তার শূন্য ওয়ার্ডে উপ নির্বাচন করে বিজয়ী হন তার স্ত্রী সেলিনা ইসলাম।
এবার নির্বাচনে ২৭টি ওয়ার্ডে (সংরক্ষিত ছাড়া) তিনিই একমাত্র নারী প্রার্থী বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
