‘উত্তর বলে দেওয়ায়’ শার্শায় শিক্ষক দণ্ডিত
যশোরের শার্শায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তর বলে দেওয়ার অভিযোগে এক শিক্ষককে সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুস সালাম এ আদেশ দেন।
দণ্ডিত বজলুর রহমান উপজেলার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
ইউএনও সালাম বলেন, “ ভ্রাম্যমাণ আদালতের কাছে ওই শিক্ষক নিজের দোষ শিকার করায় তাকে এ দণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।”
উপজেলার সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফকে ওই কেন্দ্রের সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।
