বরিশালে কারেন্ট জালসহ ২৭ জেলে আটক
বরিশালের বিভিন্ন নদী থেকে কারেন্ট জালসহ ২৭ জেলে আটক হয়েছে।
সোমবার বিকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কালাবদর, আড়িয়াল খাঁ ও মেঘনা নদীতে নৌ পুলিশ ও মৎস্য বিভাগ যৌথভাবে এসব অভিযান চালায় বলে বরিশাল মৎস অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান।
তিনি বলেন,নিয়মিত অভিযানের অংশ হিসেবে কয়েকটি নদীতে অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় কারেন্ট জালসহ ২৭ জেলেকে আটক করা হয়েছে।
