২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ধর্মপুর-ঝাগুরঝুলি সড়ক উদ্বোধন

কুমিল্লা শহরকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে সংযোগ স্থাপনকারী ধর্মপুর-ঝাগুরঝুলি সড়ক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2016, 02:57 PM

Updated : 20 Aug 2022, 02:16 PM

শহরের ধর্মপুর মহল্লায় নির্মিত ভিত্তিফলকের পর্দা তুলে শুক্রবার দুপুরে উদ্বোধন ঘোষণা করেন সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।

সংসদ সদস্য বলেন, সড়কটি উদ্বোধনের ফলে অল্প সময়ের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে কুমিল্লা শহরের যোগাযোগ সম্ভব হবে।

উদ্বোধন অনুষ্ঠানে কুমিল্লার সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কে এম আতিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. সাইফ উদ্দিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রকৌশলী আতিকুল সাংবাদিকদের বলেন, সড়ক ও জনপথ বিভাগের আর্থিক সহযোগিতায় চার কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে ২ দশমিক ৪০ কিলোমিটার দীর্ঘ কুমিল্লা ধর্মপুর-ঝাগুরঝুলি সড়কটি নির্মিত হয়েছে।