২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় আগুন, ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ঢাকার আশুলিয়ায় একটি তৈরি পোশাক করাখানার গুদামে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2016, 09:32 AM

Updated : 11 Oct 2022, 09:20 PM

আশুলিয়ার পূর্ব নরসিংহপুর এলাকায় মেডলার অ্যাপারেলস কারখানার গুদামে বৃহস্পতিবার রাত আনুমানিক আড়াইটার দিকে আগুন লাগে।

সাভার ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল হামিদ মিয়া জানান, কারখানার কর্মচারীরা প্রথমে অষ্টম তলা ভবনের নিচতলার গুদামে আগুন দেখতে পায়। পরে তা ছড়িয়ে পড়ে।

“খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট গিয়ে চার ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।”

প্রথমে স্থানীয় তিনটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করলেও পরে ধামরাই, টঙ্গী, সাভার ও মিরপুর থেকে মোট ১৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। তাদের মধ্যে আটটি ইউনিট আগুন নেভায় আর তিনটি ফিরে যায় বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা।

আগুন লাগার কারণ খোঁজা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।