রামপাল চুক্তি বাতিল চেয়ে রাবিতে পতাকা মিছিল
রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি বাতিলের দাবিতে বৃহস্পতিবার পতাকা মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক তমাশ্রী দাশ, মহানগর শাখার আহ্বায়ক রুপোশ বিন আব্দুস সালাম, কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল মজিদ অন্তর এবং বিপ্লবী ছাত্রমৈত্রীর দপ্তর সম্পাদক দেলোয়ার সবুজসহ অন্যরা উপস্থিত ছিলেন।
