১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাসিরনগরে পুড়িয়ে দেওয়া হলো জেলের জাল

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দুপল্লী ও মন্দিরে হামলার পর এবার এক জেলে পরিবারের জাল পুড়িয়ে দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2016, 01:16 PM

Updated : 11 Oct 2022, 09:02 PM

পুরানো খবর:

মন্দিরে হামলা: নাসিরনগরের ওসি প্রত্যাহার

পুরানো খবর:

ব্রাহ্মণবাড়িয়ার রসরাজ ৫ দিনের রিমান্ডে

পুরানো খবর:

নাসিরনগরে হামলাকারীরা রেহাই পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পুরানো খবর:

পুলিশের উপস্থিতিতেও হামলা কেন, নাসিরনগরে মানববন্ধনে প্রশ্ন

রোববার ভোরে উপজেলা সদরের পশ্চিমপাড়ায় ছোট্টু লাল দাসের বাড়িতে এ ঘটনা ঘটে বলে নাসিরনগর থানার ওসি আবু জাফর জানান।

ওসি জাফর বলেন, ভোর সাড়ে ৪টার দিকে ছোট্টুর বাড়ির জাল রাখার ঘরে ‘দুর্বৃত্তরা’ আগুন দিয়ে পালিয়ে যায়।

“আগুনে জাল পুড়ে গেছে। তবে ঘরের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।” 

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ছোট্টু লাল জানান, যখন আগুন দেওয়া হয় তখন তারা সবাই ঘুমিয়ে ছিলেন। মাছ ধরার জাল রাখার ঘরে ‘দুর্বৃত্তরা’ আগুন দিয়ে পালিয়ে যায়।

“আগুনে বেশ কয়েকটি জাল পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।”

ছোট্ট লাল বলেন, কারও সঙ্গে তার বিরোধ নেই। কারা আগুন দিয়েছে তা তিনি জানেন না।

ফেইসবুকে ‘ধর্মীয় অবমাননার’ অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি হিন্দু মন্দির ও অন্তত দেড়শ বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

এর পরপরই দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা-ভাংচুরের ঘটনা ঘটে, দেশজুড়ে যার ব্যাপক সামলোচনা হয়।