রংপুরে কৃষক হত্যায় একজনের মৃত্যুদণ্ড
রংপুরে নয় বছর আগে এক কৃষককে হত্যার মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও তার পাঁচ স্বজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।
বুধবার রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবুজাফর মোহাম্মদ কামরুজ্জামান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাছেন আলীর (৩৫) বাড়ি পীরগাছা উপজেলার ছোটঝিনিয়া গ্রামে।
যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন হাছেন আলী স্ত্রী রেহেনা বেগম (৩০), ছেলে রাজু মিয়া (১১), আত্মীয় আব্দুস সালাম (২৫), শহিদুল ইসলাম (১৮) ও হানিফ মিয়া (৪২)।
তাছাড়া মামলা চলার সময় এক আসামির মৃত্যু হওয়ায় তাকে আদালত অব্যাহতি দিয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি ফারুক মোহাম্মদ রেয়াজুল করিম।
মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, পুকুরের পাড় কাটা নিয়ে বিরোধের জেরে ২০০৭ সালের ২৪ জুলাই হাছেন আলীর নেতৃত্বে আসামিরা একই এলাকার কৃষক আবুল কাশেমকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।ওইদিন রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কাশেম।
“পরদিন নিহতের ভাই সামছুল আলম বাদী হয়ে ১০ জনকে আসামি করে পীরগাছা থানায় হত্যা মামলা করেন।তদন্ত শেষে একই বছরের ৩১ নভেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।”
