২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ইউপি চেয়ারম্যান হত্যায় মামলা

কুমিল্লায় মাইক্রোবাসে হামলা চালিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ দুইজনকে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2016, 03:41 PM

Updated : 20 Aug 2022, 02:11 PM

দাউদকান্দি থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, মঙ্গলবার রাতে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও আট-নয়জনকে আসামি দেখিয়ে মনিরের স্ত্রী তাহমিনা মামলাটি দায়ের করেন।

Image
মনির হোসাইন সরকার

মনির হোসাইন সরকার

তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম‌্যান মনির হোসাইন সরকারসহ তার চার সহযোগীকে মঙ্গলবার সকালে গুলি করে ‍ও কুপিয়ে আহত করা হয়।

তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মনির ও তার শ্যালক মহিউদ্দিন ভূঁইয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ আরও তিনজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মামলায় হাজিরা দিতে কুমিল্লা যাওয়ার সময় দাউদকান্দি থানার গৌরীপুর বাসস্টেশন মোড়ে তাদের ওপর হামলা করা হয়।

মনিরের বড় ভাই কামাল সরকার একে রাজনৈতিক হত্যাকাণ্ড দাবি করে বলেছেন, লুটেরার দল মনিরের রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হত্যাকাণ্ড ঘটিয়েছে।

ঘটনার পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গৌরীপুর মোড় ও তিতাস উপজেলায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হলেও কিছুটা উত্তেজনা থাকায় গোয়েন্দা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

দাউদকান্দি থানার ওসি ছালাম মিয়া বলেন, মামলার পর পুলিশ আসামি ধরতে অভিযান শুরু করেছে। আর মামলাটি পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

পুরনো খবর:

কুমিল্লায় গাড়িতে হামলা, ইউপি চেয়ারম‌্যানসহ দুইজনকে হত‌্যা