২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জের বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফল প্রকাশ

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চারটি ইউনিটের ফল প্রকাশিত হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2016, 01:33 PM

Updated : 20 Aug 2022, 02:10 PM

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম জানান, রোববার রাতে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘এইচ’ ইউনিটের পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়।

‘ডি’, ‘ই’, ‘এফ’ ও ‘জি’ ইউনিটের ফলাফলও শিগগিরই প্রকাশ করা হবে বলে জানান তিনি।

ভর্তি ও ফলাফল সংক্রান্ত যে কোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.bsmrstu.edu.bd) থেকে পাওয়া যাবে।

গত ২৮ অক্টোবর ‘এ’ ও ‘বি’ ইউনিট এবং পরদিন  ‘সি’ ও ‘এইচ’ ইউনিটের   পরীক্ষা হয় এ বিশ্ববিদ‌্যালয়ে। এছাড়া ৪ নভেম্বর ‘ডি’ ও ‘ই’ ইউনিট এবং পরদিন ‘এফ’ ও ‘জি’ ইউনিটের পরীক্ষা হয়।

সব ইউনিট মিলিয়ে এবার ৬৭ হাজার ৭৬০ জন শিক্ষার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।