২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ১

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দাঁড় করিয়ে রাখা একটি ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে চালকের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2016, 12:33 PM

Updated : 20 Aug 2022, 02:10 PM

সোমবার ভোরে সীমান্ত বাড়ৈপাড়া এলাকায় নবীনগর-চন্দ্রা সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সালনা হাইওয়ে থানার ওসি মো. হোসেন সরকার জানান।

নিহত পিকআপ চালক চাঁন মিয়া (২২) টাঙ্গাইলের ধনবাড়ি থানার বলদিয়ারা এলাকার আব্দুর রহিমের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, একটি ট্রাক নবীনগর-চন্দ্রা সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। টাঙ্গাইলগামী ওই পিকআপের চালক নিয়ন্ত্রণ হারালে তার গাড়ি ট্রাকের পেছনে গিয়ে সজোরে ধাক্কা খায়।

“এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে ট্রাকের ভেতর ঢুকে যায়, গুরুতর আহত হন চাঁন মিয়া।”

স্থানীয়রা চাঁন মিয়াকে উদ্ধার করে স্থানীয় শেখ ফজিলাতুন্নেছা কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।