জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদনের সময় বাড়ল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে মাস্টার্সে ভর্তির প্রাথমিক আবেদনের সময় তিন দিন বাড়ানো হয়েছে।
আগামী ৩ নভেম্বর রাত ১২টা পর্যন্ত ওই আবেদন করা যাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান, মাস্টার্স ১ম পর্ব (নিয়মিত) কোর্সে অনলাইনে ভর্তির আবেদন করার শেষ সময় ছিল ৩০ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। তা বাড়িয়ে আগামী ৩ নভেম্বর রাত ১২টা করা হয়েছে।
ওই ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট
(www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd) থেকে জানা যাবে।
