বাঁকখালী নদীতে নেমে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার
কক্সবাজারের রামুর বাঁকখালী নদীতে নেমে নিখোঁজ স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বেলা ৪টার দিকে উপজেলার রাজারকূল ঘাট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা সমুন বড়ুয়া ওরফে টাবুর লাশ উদ্ধার করে বলে জানান রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর।
সুমন উপজেলার ফতেখাঁরকূল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া এলাকার বাইট্যা বড়ুয়ার ছেলে। সে রামু খিজারী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
ওসি বলেন, সোমবার দুপুরে ঐতিহ্যবাহী ‘জাহাজ ভাসা উৎসবস্থলে’ পাশে বাঁকখালী নদীতে গোসলে নেমে ডুবে যায় সুমন।
