২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেস্তোরাঁয় তাণ্ডব: সেই ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

রেস্তোরাঁয় ‘ফাও‘ খাওয়া নিয়ে তাণ্ডব চালানোর অভিযোগ ওঠা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রলীগ নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2016, 10:48 PM

Updated : 20 Aug 2022, 01:57 PM

অব্যাহতি পাওয়া মোশারফ হোসেন রাজু বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন।

সোমবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞতিতে রাজুকে অব্যাহতির কথা জানানো হয়েছে।

বিজ্ঞতিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজুকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হলো।

‘ফাও খেতে না দেওয়ায়’ গত শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গোলাবী রেস্টুরেন্টে সঙ্গীদের নিয়ে হামলা ও ভংচুর করেন রাজু।

ওইদিন রেস্তোরাঁর ম্যানেজার জাকারিয়া হোসেন বলেছিলেন, “বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক মোশারফ হোসেন রাজুসহ ৫-৬ জন বিকালে রেস্তোরাঁয় খেতে আসেন।

“এরা সাধারণত বাকি খেয়ে টাকা দেন না। আজকে ফাও খেতে না দেওয়ায় তারা রেস্তোরাঁ কর্মীদের ওপর হামলা চালান এবং ভাংচুর করেন।”

হামলায় আহত দুই রেস্তোরাঁকর্মীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে এক ছাত্রীকে র‌্যাগিংয়ের ঘটনায় রাজুকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারও করে কর্তৃপক্ষ।

পুরনো খবর:

‘ফাও খেতে না দেওয়ায়’ রেস্তোরাঁয় ছাত্রলীগ নেতার তাণ্ডব