১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে ট্রাক চাপায় কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ট্রাক চাপায় এক কৃষকের মৃত্যু হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2016, 12:19 PM

Updated : 12 Apr 2022, 03:04 AM

শনিবার উপজেলার তীরনই সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে বলে বালিয়াডাঙ্গী থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান।

নিহত আইয়ুব হক (৩৫) উপজেলার চাড়োল ইউনিয়নের ডোটপাড়া গ্রামের আতাব উদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১১টার দিকে আইয়ুব বাড়ি থেকে বাইসাইকেলে করে বালিয়াডাঙ্গী বাজারে সবজি বিক্রি করতে যাচ্ছিলেন।

“পথে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”