কক্সবাজারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কিশোর খুন
কক্সবাজার শহরে পূর্ব-শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান সদর থানার এসআই মো. আব্দুর রহিম।
নিহত মো. সালাহ উদ্দিন ওরফে নয়ন (১৭) শহরের ঘোনারপাড়ার জসিম উদ্দিনের ছেলে।
স্বজনদের বরাত দিয়ে এসআই রহিম বলেন, সালাহ উদ্দিনের সঙ্গে কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকার রুবেল ও সাগর নামের দুই যুবকের বিরোধ ছিল। এ জেরে সোমবার রাত ১০ টার দিকে সালাহ উদ্দিনকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।
