০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ছাত্র পেটানোর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নওগাঁর আত্রাই উপজেলায় ছাত্রকে পেটানোর অভিযোগে এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নওগাঁ  প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2016, 06:55 PM

Updated : 20 Aug 2022, 01:47 PM

গ্রেপ্তার আনিছুর রহমান উপজেলার রানীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

বৃহস্পতিবার দুপুরে সাহেবগঞ্জের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে আত্রাই থানা ওসি বদরদ্দোজা জানান।

তিনি বলেন, গত ২৪ সেপ্টেম্বর পঞ্চম শ্রেণির ছাত্র কামরুল হাসানকে শ্রেণি কক্ষে পড়ে থাকা ফ্যানের পাখা দিয়ে শিক্ষক আনিছুর আঘাত করেন এমন অভিযোগে ওই ছাত্রের বাবা হায়দার আলী থানায় একটি মামলা করেন।

এ মামলায় শিক্ষক আনিছুরকে গ্রেপ্তার করা হয় বলে ‍ওসি বদরদ্দোজা জানান।