গৃহবধূর শ্লীলতাহানীর চেষ্টা, যুবক আটক
ঠাকুরগাঁও সদরে গৃহবধূর শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক আজহারুল ইসলাম (৩৫) উপজেলার জামালপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের প্রয়াত ইউসুফ আলীর ছেলে।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার মাটিপাড়া গ্রাম থেকে তাকে যুবককে আটক করা হয় বলে ঠাকুরগাঁও সদর থানার এসআই চন্দন কুমার ঘোষ জানান ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে গৃহবধূকে একা পেয়ে তার ঘরে প্রবেশ করে শ্লীলতাহানীর চেষ্টা করে আজহারুল। এ সময় গৃহবধূ চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আজহারুলকে ধরে পুলিশে দেয়।
এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে বলে জানান এসআই চন্দন কুমার ঘোষ।
