২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আ. লীগে

ঠাকুরগাঁওয়ে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2016, 05:51 PM

Updated : 11 Oct 2022, 08:45 PM

রোববার দুপুরে সদর উপজেলার আক্চা ইউনিয়ন পরিষদ আয়োজিত ফাড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেন।

এ সময় ঠাকুরগাঁও পৌর বিএনপির সাবেক সহ সভাপতি রফিকুল ইসলামসহ অর্ধশত ’র নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিএসপি প্রকল্পের জেলা কর্মকর্তা কামরুল হাসান, সদর উপজেলা শিক্ষা অফিসার লিয়াকত আলী সরকার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরানাংশু দত্ত টিটো, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন প্রমুখ।