নেত্রকোণায় নবজাতকসহ অজ্ঞাত নারীর লাশ
নেত্রকোণার কেন্দুয়ায় নবজাতকসহ এক অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার মোজাফরপুর ইউনিয়নের জালিয়ার হাওর থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে কেন্দুয়া থানার ওসি অভিরঞ্জন দেব জানান।
তিনি বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে সংবাদে পেয়ে অর্ধগলিত অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তে জন্য পরে লাশ নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি অভি।
