২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংকে যুবকের লাশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে আট দিন আগে নিখোঁজ এক যুবককের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2016, 07:30 PM

Updated : 20 Aug 2022, 01:41 PM

সোমবার দুপুরে উপজেলার নয়ারহাট পেপুলিয়া গ্রামের মহিদুল ইসলামের বাড়ির সেপটিক ট্যাংকে লাশটি পাওয়া যায় বলে গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত সরকার জানান।

মৃত খলিলুর রহমান (২৫) উপজেলার কোচাশহর ইউনিয়নের শক্তিপুর গ্রামের অছিম উদ্দিনের ছেলে।

ওসি সুব্রত বলেন, গত ১১ সেপ্টেম্বর সকালে নিখোঁজ হন খলিলুর।একদিন পর তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সোমবার স্থানীয়দের দেওয়া খবরে সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়।

“খলিলুরের গলা কাটা ও শরীরে একাধিক জখমের চিহ্ন আছে।”

এ ঘটনায় জড়িত সন্দেহে হাওয়া বেগম (৪৫)  নামে একজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।