২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে জমির বিরোধে নারী খুন

জমি নিয়ে বিরোধের জেরে বরিশালের আগৈলঝাড়ায় প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত হয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2016, 10:10 PM

Updated : 20 Aug 2022, 01:40 PM

রোববার উপজেলার দক্ষিণ বাগদা গ্রামে এ ঘটনা ঘটে আগৈলঝাড়া থানার এসআই মো. হক জানান।

নিহত সুফিয়া বেগম (৫০) ওই এলাকার প্রয়াত সেকেল মিয়ার স্ত্রী।

এসআই হক বলেন, সেকেল মিয়ার পরিবারের প্রতবিশেী আবুল হোসেনের পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল।

“এরই জেরে রোববার দুপুরে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আবুল হোসেনের স্ত্রী সুফিয়াকে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”