বনকর্মীদের মারধরের অভিযোগ এমপি সাইমুমের বিরুদ্ধে
উচ্ছেদ করা অবৈধ স্থাপনার মালামাল আনতে বাধা ও বনকর্মীদের মারধরের অভিযোগ পাওয়া গেছে কক্সবাজারে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের বিরুদ্ধে।
রোববার বিকালে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আলী কবির এ অভিযোগ করেন।
“সাংসদ নিজের গাড়ি থেকে নেমে আমার কাছে জানতে চান- ‘দোকানঘরগুলো কে উচ্ছেদ করেছে, কেন উচ্ছেদ করা হয়েছে?’। এক পর্যায়ে সাংসদের নির্দেশে সঙ্গে থাকা লোকজন ট্রাক থেকে উচ্ছেদ করা মালামালগুলো নামিয়ে ফেলে।”
এ সময় তারা ট্রাক ভাংচুরসহ চালক ও বন বিভাগের কর্মীদের মারধর করে বলে অভিযোগ করেন তিনি।
পরে প্রতিবেদকের পরিচয় সম্বলিত এসএমএস পাঠালেও তিনি কোনো সাড়া দেননি।
তবে চেয়ারম্যান আব্দুল মাবুদ অভিযোগ অস্বীকার করেন।
হিমছড়ি পর্যটন স্পটের সামনে অবস্থিত দোকান-পাটগুলো থেকে অবৈধভাবে টাকা আদায় করতে না পেরে বনবিভাগ উচ্ছেদ করেছে বলে পাল্টা অভিযোগ করেন তিনি।
