২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সেতুর রেলিং ভেঙে প্রাইভেট কার নিচে, নিহত ৫

কুমিল্লার লাকসামে সেতুর রেলিং ভেঙে প্রাইভেট কার খালে পড়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও তিনজন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2016, 10:28 AM

Updated : 11 Oct 2022, 08:43 PM

লাকসাম দক্ষিণ বাইপাস সিলেনিয়া এলাকায় রোববার ভোর ৬টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ইব্রাহিম খলিল জানান।

নিহতরা হলেন- লক্ষ্মীপুরের তেলিয়া গ্রমের আনোয়ারুল কবির (৩৫), তার বোনের জামাই শাহাবুদ্দিন (৩৬), শাহবুদ্দিনের ছেলে সাইফ আল মুত্তাকিন (৪), রাইকা (৭) ও মেয়ে রাইছা (১২)।

আহতরা হলেন- শাহবুদ্দিনেরর স্ত্রী আহত জান্নাতুল নাঈম। নিহত আনোয়ারুল কবিরের স্ত্রী মারজান বেগম ও আরও একজন। নাঈমকে লাকসাম ফেয়ার হেলথ হসপাতাল, মারজানকে কুমিল্লার একটি বেসকারি হাসপাতালের আইসিউতে রাখা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ইব্রাহিম খলিল জানান, ভোরে প্রাইভেটকারটি নোয়াখালী থেকে ঢাকা যাওয়া পথে সিলোনিয়া সেতুর রেলিং ভেঙে খালে পড়লে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় নাঈম, মারজান ও তার সন্তানকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

সার্জেন্ট ইব্রাহিম জানান, আহতদের মধ্যে মারজানের অবস্থা আশঙ্কাজনক। লাশ উদ্ধার করে লালমাই হাইওয়ে পুলিশ ফাড়িঁতে রাখা হয়েছে।

এদিকে সিলোনিয়া সেতু একটি মরণ ফাঁদ উল্লেখ করে লাকসাম পৌর মেয়র আবুল খায়ের বলেন, সিলোনিয়া সেতুটি সংস্কারে জন্য সড়ক জনপথকে বার বার বলা হয়েছে। তবে তারা কোনো পদক্ষেপ নেয়নি।

গত এক মাসে এখানে দুর্ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।