২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ৯ মামলার আসামির গলাকাটা লাশ

কুমিল্লা সদর দক্ষিণ থানায় ৯ মামলার পলাতক আসামির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2016, 12:26 AM

Updated : 20 Aug 2022, 01:40 PM

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বাণীপুর এলাকায় ধানের জমি থেকে লাশ উদ্ধার করা হয় বলে জানান সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলাম।

নিহত বিল্লাল হোসেন (৩২) উপজেলার জোড়কানন ইউনিয়নের সুবর্ণপুর গ্রামের নোয়াবাড়ীর হাফিজ উদ্দিনেরর ছেলে।

ওসি বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

“বিল্লাল ৯ মামলার পলাতক আসামি। তার একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে।”

নিজেদের মধ্যে কোন্দলের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা জানিয়েছে।