কুমিল্লায় ‘পরকীয়ায় বাধা দেওয়ায়’ গৃহবধূ খুন
কুমিল্লার হোমনা উপজেলায় ‘পরকীয়ায় বাধা দেওয়ায়’ স্ত্রীকে খুনের অভিযোগ পাওয়া গেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
বুধবার সকালে উপজেলার শোভারামপুর গ্রাম থেকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে বলে জানান হোমনা থানার ওসি রসুল আহম্মেদ মিয়াজী।
নিহত সোনিয়া আক্তার (২৪) ওই গ্রামের শরিফ আহম্মেদের স্ত্রী ও মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ওয়িদ মিয়ার মেয়ে।
এ ঘটনার পর পলাতক রয়েছেন শরিফ আহম্মেদ।
ওসি বলেন, শরিফের সঙ্গে অন্য একটি মেয়ের প্রেমে সম্পর্ক ছিল। প্রেমের বিষয়টি শরিফের পরিবারের সবাই জেনে যায়।
“এ নিয়ে প্রায়ই সোনিয়ার সঙ্গে তার বাকবিতণ্ডা হত। এ ঘটনার জেরে মঙ্গলবার রাতে সোনিয়ার সাথে তার ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।”
ওই গৃহবধূর গায়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
