২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বজ্রপাতে কিশোর নিহত

সাতক্ষীরার তালা উপজেলায় বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার বাবা ও ভাই।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2016, 10:07 PM

Updated : 20 Aug 2022, 01:39 PM

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মাদরা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান মাগুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গণেশ দেবনাথ।

নিহত মিলন মণ্ডল (১৫) ওই গ্রামের বুধো মণ্ডলের ছেলে। আহত হয়েছেন বুধো মণ্ডল (৫০) ও তার ছোট ছেলে রিপন (১৩)।

চেয়ারম্যান বলেন, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে তারা স্থানীয় দোয়ানিয়া খালে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাত হয়। এ সময় মিলন ঘটনাস্থলেই নিহত ও দুইজন আহত হয়।

আহত বুধো ও রিপনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানান চেয়ারম্যান।

হাসপাতালের ব্রাদার দেবব্রত সরকার বলেন, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। অন্যজন আশঙ্কামুক্ত।