২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে মারামারিতে আসামি নিহতের ঘটনায় মামলা

ঝিনাইদহ কারাগারে বন্দি দুই আসামির মারামারিতে একজন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2016, 01:37 PM

Updated : 20 Aug 2022, 01:38 PM

কারা সুপার মো. গোলাম হোসেন বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ সদর থানায় এ মামলা করেন।

এছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে বলে জানিয়েছেন যশোরের ডিআইজি প্রিজন মো. টিপু সুলতান।

বৃহস্পতিবার বিকারে মারামারিতে হত্যা মামলার আসামি রেজাউল ইসলাম (৪২) গুরুতর আহত হন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শৈলকুপা উপজেলার ছোট মৌকুড়ি গ্রামের বাসিন্দা রেজাউল ১৯৯৯ সালের ১৯ অক্টোবর একটি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাগারে ছিলেন বলে জানান কারা সুপার গোলাম হোসেন।

তিনি বলেন, রেজাউল প্রায় ১৭ বছর ধরে কারাগারে আছেন। তার মামলার বিচার চলছে। নারী ও শিশু  নির্যাতন মামলার আসামি শহিদুল ইসলামের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে দুজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে গুরুতর আহত রেজাউলকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।