২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহ জেলখানায় ‘মারামারির’ পর কয়েদির মৃত্যু

ঝিনাইদহ জেলখানায় দুই কয়েদির ‘মারামারির’ পর আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2016, 12:33 AM

Updated : 20 Aug 2022, 01:38 PM

বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান ঝিনাইদহ জেল সুপার মো. গোলাম হোসেন।

নিহত রেজাউল ইসলাম (৪২) শৈলকুপা উপজেলার ছোট মৌকুড়ি গ্রামের ওয়াদুদ বিশ্বাসের ছেলে।

জেল সুপার বলেন, রেজাউল ১৯৯৯ সালের ১৯ অক্টোবর একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে জেলে ছিলেন। তার বিচার চলছিল।

“এরই মধ্যে সোমবার নারী ও শিশুনির্যাতন দমন আইনের এক মামলায় জেলে আসেন শহিদুল ইসলাম। দুইজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে রেজাউল আহত হন।”

রেজাউলকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হওয়ায় খুলনায় পাঠানো হয় বলে জানান জেল সুপার গোলাম হোসেন।

তিনি বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টা ২৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রেজাউল।