২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে অস্ত্রসহ ৩ শিবির নেতা গ্রেপ্তার

নড়াইল জেলা ছাত্রশিবিরের সম্পাদকসহ স্থানীয় তিন নেতাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2016, 02:26 PM

Updated : 20 Aug 2022, 01:36 PM

নড়াইল সদর থানার এএসআই মাহামুদ আলী জানান, রোববার রাতে নড়াইল-লক্ষ্মীপাশা সড়কের মালিবাগ মোড় থেকে পুলিশ তাদের আটক করে।

এরা হলেন- জেলা ছাত্রশিবিরের সম্পাদক রফিকুল ইসলাম, খাসিয়াল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্র শিবিরের সম্পাদক রিমন মোল্লা (১৮) এবং খুলনার সিদ্দিকিয়া মাদ্রাসা ছাত্রশিবিরের বায়তুল মাল সম্পাদক আব্দুর রহিম (২৩)।

রফিক ও রহিমের বাড়ি নড়াইলের কালিয়া থানায়। আর রিমন নড়াগাতি থানার টোনা গ্রামের বাসিন্দা।

এএসআই মাহামুদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে’ অভিযান চালিয়ে ওই তিনজনের কাছ থেকে একটি শাটারগান, পাঁচটি ককটেল, দুই রাউন্ড গুলি ও জিহাদি বই উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে বলে এই পুলিশ সদস‌্য জানান।