২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা ড্যাবের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ডক্টরস অ‌্যাসোসিয়েশন অব বাংলাদেশের পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদককে ‘পুরনো এক মামলায়’ গ্রেপ্তার করেছে পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2016, 11:40 AM

Updated : 20 Aug 2022, 01:36 PM

পাবনা সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে শহরের শিবরামপুরের বাড়ি থেকে আহমেদ মোস্তফা নোমানকে গ্রেপ্তার করা হয়।

নোমান পাবনা শিবরামপুরের জালাল উদ্দিনের ছেলে। শহরের শালগাড়িয়ার বেসরকারি জালাল মেমোরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক তিনি।

ওসি বলেন, “ডা. নোমান পুরনো একটি মামলার এজহারভুক্ত আসামি। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা জিজ্ঞাসাবাদ করছি। আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হবে।”

নোমানকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতা বলেন, “নোমান ড‌্যাবের নেতা বলে রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”