২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় কোটি টাকার জাল স্ট্যাম্পসহ আটক ৪

ছাপাখানার আড়ালে জাল স্ট্যাম্প তৈরির অভিযোগে ঢাকার আশুলিয়ায় মালিকসহ চারজনকে আটক করেছে র‌্যাব।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2016, 03:48 PM

Updated : 11 Oct 2022, 08:41 PM

শুক্রবার রাতে আশুলিয়ার নয়ারহাট বাজারের রাফি প্রিন্টিং প্রেস-২ থেকে কোটি টাকার স্ট্যাম্পসহ তাদের আটক করা হয় বলে জানান র‌্যাব-৪-এর নবীনগর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আরিফ বিন জলিল।

আটককৃতরা হলেন প্রেসের মালিক মানিকগঞ্জ জেলার ধলাই এলাকার আব্দুর রশিদের ছেলে পান্না হাওলাদার (৩০), মেশিনম্যান সজিব মোল্লা (২৪), সহকারী রাজ্জাক হোসেন (২০) ও মাসুদ রানা (২৭)।

শনিবার দুপুরে র‌্যাব কর্মকর্তা আরিফ সাংবাদিকদের বলেন, প্রেসের মালিক পান্না দীর্ঘদিন ধরে বিভিন্ন জাল স্ট্যাম্প তৈরি করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।

“গোপন খবরের ভিত্তিতে কারখানায় তল্লাশি চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের বিভিন্ন জাল স্ট্যাম্প ও এসব তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। জব্দ করা হয় স্ট্যাম্প ছাপার মেশিন।”